1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মূলাদীতে ড্যাব নেতা ডা. জাহানারা লাইজুর গণসংযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

মূলাদীতে ড্যাব নেতা ডা. জাহানারা লাইজুর গণসংযোগ

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতা ডা. জাহানারা লাইজু।

 

 

তিনি গতকাল বুধবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ধানেরশীষ প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রফেসর ডা. জাহানারা লাইজু ড্যাব এর কেন্দ্রিয় কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ শাখার সভাপতি। তিনি বরিশাল-৩ আসন থেকে ৪বার নির্বাচিত আলহাজ্ব মোশাররফ হোসেন মঙ্গুর মেয়ে।

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন চাইবেন বলে জানান নেতাকর্মীরা।গণসংযোগকালে ডা. জাহানারা লাইজুর সঙ্গে ছিলেন, মুলাদী পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শায়লা শারমিন মিম্মু, উপজেলা কৃষক দল সভাপতি আলহাজ্ব সালাম কবির হাওলাদার, উপজেলা মহিলা দল সভাপতি ইসরাত জাহান লিলি, পৌরসভা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন হাওলাদার, বিএনপি নেতা আব্দুল মালেক, নান্নু মল্লিক, সবুজ সরদার, যুবদল নেতা আনোয়ার হোসেন পিন্টু, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহান প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network