1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জুলাই অভ্যুত্থানের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে জুলাই অভ্যুত্থানের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্রাট হাওলাদার নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) নগরীর কেডিসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সম্রাট বরিশাল সিটি’র ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তাকে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্রাটের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলা, বিএনপির অফিসে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। সব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network