1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-১, আহত-২ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-১, আহত-২

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

 

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ : বরিশালের বাকেরগঞ্জে সড়কে থামানো গাছ বোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজির ধাক্কায় ঘটনাস্থলে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর বরিশাল থেকে ছেড়ে আসা বাকেরগঞ্জগামী যাত্রীবাহী একটি সিএনজি খেজুরতলা বাজার সংলগ্ন মহাসড়কে থামানো গাছ বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হয়। আহত আরও দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

 

নিহত ব্যক্তি বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের রামনগর গ্রামের ইউনুস হাওলাদারের পুত্র আব্দুর রহমান। অপর আহত দুজন হলেন বাকেরগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের ফিরোজ হাওলাদার ও তার স্ত্রী আমেনা বেগম। গুরুতর আহত ফিরোজ হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিহত আব্দুর রহমানের পরিবার জানান, আব্দুর রহমান বরিশালের লংকা বাংলা ব্যাংকে সিকুইরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো অফিসের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

 

হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর শাহাদৎ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network