1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ হোসেনকে গুণীজন সংবর্ধনা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ হোসেনকে গুণীজন সংবর্ধনা

  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জের কৃতি সন্তান গ্লোবাল ইসলামী ব্যাংক ও খুলনা ওয়াসার পরিচালক এফসিএ মাহমুদ হোসেনকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮ টায় কলসকাঠী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে তাকে এ গুণীজন সংবর্ধনা দেয়া হয়।

 

কলসকাঠী কালীবাড়ি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্ডপ প্রাঙ্গনে পুজা উদযাপন পরিষদের সভাপতি চন্দ্রনাথ মুখার্জি চাঁনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান।

 

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত গুণীজন এফসিএ মাহমুদ হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদার, সাধন কুমার গাঙ্গুলী, কালিবাড়ী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক রবি কুন্ড প্রমূখ।

 

সংবর্ধনা শেষে এফসিএ মাহমুদ হোসেন কলসকাঠী সৎসঙ্গ পূজা সর্বজনীন পূজা মন্ডপ ও কালিবাড়ী সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এফসি মাহমুদ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network