1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারের কয়েকটি ঔষধের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ রাখা ও কোম্পানি থেকে দেওয়া ফ্রী স্যেম্পল ঔষধ বিক্রির দায়ে ৩টি ফার্মেসীতে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এ অভিযান পরিচালনা করেন।
২ নভেম্বর বেলা ১১টায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারে লায়বা ফার্মেসি ও মনি মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ রাখাসহ বিভিন্ন কোম্পানির দেওয়া ফ্রী  সেম্পল ঔষধ বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অনুমোদন হীন ইন্ডিয়ান প্রসাধনী (নাইট ক্রিম ডিউ লসহ অবৈধ প্রসাধনী) মজুদ রাখা ও বিক্রির দায়ে তাহিয়া কক্সমেটিক্স নামের একটি প্রতিষ্ঠানকে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ প্রসাধনী ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা স্যানিটারী ইনস্পেক্টর এস এম ইলিয়াস উদ্দিন আহমেদ,উজিরপুর মডেল থানার এএসআই অন্তর আহমেদ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network