1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে সড়ক দখল করে চলছে ইট-পাথরের ব্যবসা : নিরব ভূমিকায় প্রশাসন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

গৌরনদীতে সড়ক দখল করে চলছে ইট-পাথরের ব্যবসা : নিরব ভূমিকায় প্রশাসন

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : মহাসড়ক ও আঞ্চলিক সড়ক পাশ দখল করে ইট-বালু-পাথর ও গাছের ব্যবসা জমজমাট হয়ে উঠছে। প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও প্রশাসন রহস্যজনক ভূমিকা পালন করছে। এনিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার।

 

 

সরেজমিন দেখা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশে, গৌরনদী-আগৈলঝাড়া আঞ্চলিক সড়কের নাঠৈ, বাটাজোর-সরিকল সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে ইট-বালু-পাথর ও গাছ সড়কের পাশে রেখে রমরমা বানিজ্যে চালিয়ে আসছে একটি মহল।

 

 

সরিকল এলাকার একাধিক বাসিন্দারা জানিয়েছেন, বাটাজোর-সরিকল ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট ছোট যানবাহনে যাত্রীরা চলাচল করে। সড়কের বিভিন্ন অংশে গাছের গুড়ি রেখে ব্যবসা চালিয়ে আসছে স্থানীয় গাছ ব্যবসায়ীরা। যত্রতত্র ভাবে সড়কের পাশে গাছ ও ইট ফেলে রাখায় দূর্ঘটনার পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

 

 

চাঁদশী এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গৌরনদী-আগৈলঝাড়া আঞ্চলিক সড়কের বারেকের দোকান থেকে মোল্লাবাড়ি ষ্ট্যান্ড পর্যন্ত সড়কের পাশে ইট রেখে ব্যবসা চালিয়ে আসছে একটি মহল। এরইমধ্যে ওই ইটের স্তুপের কারনে দুর্ঘটনার শিকার হয়েছেন একাধিক মোটরসাইলে চালক ও ইজিবাইকের যাত্রীরা।

 

 

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি জানা ছিলোনা। এ বিষয়ে শিগ্রই অভিযান পরিচালনা করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network