1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা-বরিশাল মহাসড়কে ঝুঁকিপূর্ণ ব্রীজ সংস্কারের দাবিতে বাসদের মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ঢাকা-বরিশাল মহাসড়কে ঝুঁকিপূর্ণ ব্রীজ সংস্কারের দাবিতে বাসদের মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

উজিরপুর প্রতিনিধিঃ দক্ষিনাঞ্চলের জনগুরুত্বপূর্ণ ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসষ্ট্যান্ডে ঝুঁকিপূর্ণ ব্রীজ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ)।

 

৩ নভেম্বর সোমবার সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচিতে উজিরপুর উপজেলা বাসদের আহবায়ক কমরেড মোঃ আবুল কালাম মাষ্টার এর সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড মঞ্জুর আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড সাগর দাস, বরিশাল জেলা শ্রমিক ফ্রন্টের সদস্য কমরেড আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।উপস্থিত নের্তৃবৃন্দ দক্ষিণাঞ্চলের একমাত্র সড়কের বামরাইল বাসষ্ট্যান্ডে জরাজীর্ণ ব্রীজটিতে ভয়াবহ ফাটলের সৃষ্টি হয়।

 

তবে প্রশাসন দায়সারা সংস্কার না করে ব্রীজটির নিচে বালুর বস্তা দেয়া হয়। এতে করে দক্ষিনাঞ্চল জুড়ে আতঙ্ক বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা। তাই ব্রীজটি অচিরেই সংস্কারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

 

মানববন্ধন শেষে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল এর কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network