1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দুই যুগের ভোগান্তির অবসান: নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে কেদারপুরের যুব সমাজ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

দুই যুগের ভোগান্তির অবসান: নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে কেদারপুরের যুব সমাজ

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ধুলোমাখা রাস্তায় ফুটছে উন্নয়নের হাসি—কেদারপুরের তরুণদের হাতেই বদলে যাচ্ছে গ্রাম।

যেন বলে দিচ্ছে, “ইচ্ছা থাকলে পথও তৈরি হয়।
এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের প্রায় তিন শতাধিক সাধারণ মানুষ।

 

কেদারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদারবাড়ি থেকে মোল্লাবাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ হেরিংবন সড়কটি দীর্ঘ দুই যুগ ধরে ছিল খানাখন্দে ভরা। প্রতিদিন এই পথে দুর্ভোগ পোহাতে হতো স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের। হেরিংবন সড়কের ইট উঠে যাওয়া এবং কিছু অংশ খালের ভেতরে বসে যাওয়ায় রাস্তা চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কার্যকর কোনো পদক্ষেপ না পেয়ে অবশেষে নিজেদের উদ্যোগেই সমস্যার সমাধান খুঁজে নেন কেদারপুরের তরুণরা।

 

সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে এলাকার শতাধিক যুবক, বৃদ্ধ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বেচ্ছাশ্রমে শুরু করেন রাস্তা সংস্কারের কাজ।

নিজস্ব অর্থ, শ্রম ও ভালোবাসায় তারা গড়ে তুলছেন গ্রামের নতুন আশার পথ—নিজস্ব উদ্যোগে উন্নয়নের দৃষ্টান্ত।

 

এই মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন মোঃ জাহাঙ্গীর মাল, মো. আনিসুর রহমান খান, এইচ.এম. জামাল উদ্দিন মাস্টার, মো. ইব্রাহিম খলিল, মো. আরিফ হোসেন, মোঃ আবুল বাশার, মো. সায়েম খান, নূর হোসেন খান ও মো. ফারুক হোসেনসহ প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসেবক।

 

স্থানীয় সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা ছিল অত্যন্ত নাজুক। অবশেষে এলাকার তরুণরা এগিয়ে এসে নিজেরাই সংস্কার শুরু করায় আমরা সত্যিই গর্বিত।

 

স্থানীয় যুবক আরিফ হোসেন বলেন, আমরা কারো দোষ দিইনি, ভেবেছি—গ্রামটা আমাদের, উন্নয়নও আমাদেরই দায়িত্ব।

 

পার্শ্ববর্তী স্কুল শিক্ষিকা শারমিন জাহান বলেন, এই পথে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। রাস্তাটি সংস্কারের ফলে এখন তাদের চলাচল অনেক নিরাপদ হয়েছে।

 

দীর্ঘ দুই যুগ পর সেই অবহেলিত পথ আজ আবার প্রাণ ফিরে পাচ্ছে। ধুলার মাঝেও ফুটছে উন্নয়নের হাসি—কেদারপুরের তরুণদের হাতে বদলে যাচ্ছে গ্রাম, যেন নতুন করে লিখছে প্রেরণার গল্প—“নিজের গ্রামের উন্নয়নে নিজেরাই পথ দেখাও।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network