1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পুলিশের গাড়ির ধাক্কায় অটোচালক নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে পুলিশের গাড়ির ধাক্কায় অটোচালক নিহত

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

বরিশাল প্রতিনিধি: বরিশালের চৌমাথা এলাকায় পুলিশের গাড়ির ধাক্কায় মো. হাছান হাওলাদার (৩৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাছান হাওলাদার বরিশাল সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া কালখার বাড়ি এলাকার কবির হাওলাদারের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌমাথা এলাকায় চলন্ত অবস্থায় হাছান হাওলাদারের চালানো হলুদ রঙের অটোরিকশাটি পেছন দিক থেকে পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় পুলিশের গাড়ি থেকে কয়েকজন নেমে আহত হাছানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের স্ত্রী মোসাম্মৎ ময়না বেগম বলেন, “দুপুর তিনটার দিকে আমার স্বামীর মোবাইল নম্বর থেকে ফোন আসে। আমি রিসিভ করলে অপর প্রান্ত থেকে জানতে চায়, আমি ওই নম্বরের মালিকের কে হই। আমি বললে যে আমি তার স্ত্রী, তখন জানানো হয় আমার স্বামী দুর্ঘটনায় আহত হয়ে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি আছেন। খবর পেয়ে আমি দ্রুত হাসপাতালে যাই এবং জানতে পারি, আমার স্বামী মারা গেছেন। তবে কে বা কারা তাকে হাসপাতালে নিয়ে এসেছেন, তা কেউ স্পষ্ট করে বলতে পারেনি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, পুলিশই তাকে হাসপাতালে নিয়ে আসে। এসময় সিসি টিভি ফুটেজেও তাই দেখা যায় বলে দাবি করেন নিহতের স্ত্রী।”

 

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাম্মৎ ময়না বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে বরিশাল এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর আনসার অফিস সংলগ্ন এলাকায় একটি অটোরিকশাকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে অটোর চালক নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন। প্রাথমিকভাবে কেউ কেউ বলেছেন, গাড়িটি পুলিশের হতে পারে, তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।”

 

রবিবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ নিজ এলাকায় দাফন করা হয়। নিহতের পরিবারের সদস্যরা এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network