1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ভিপি সাদিক কায়েমের বাবুগঞ্জে শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ভিপি সাদিক কায়েমের বাবুগঞ্জে শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বরিশালের বাবুগঞ্জে ২৪ শে আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত করেছেন।

 

মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদী গ্রামে অবস্থিত শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কবর জিয়ারত শেষে ভিপি সাদিক কায়েম শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। তিনি বলেন, ফয়সাল আহমেদ শান্ত দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছেন। তার আদর্শ ও ত্যাগ তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

 

এ সময় বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গেল ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম শহরের মুরাদপুর ২ নম্বর গেট এলাকায় কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফয়সাল আহমেদ শান্ত।

আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শহীদ ফয়সাল আহমেদ শান্তর গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদী গ্রামে। মৃত্যুর পর সেখানেই জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network