1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে চাঁদাবাজি মামলার আসামী নাঈম গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে চাঁদাবাজি মামলার আসামী নাঈম গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে চাঁদাবাজি মামলায় মোঃ নাঈম হাওলাদার (২৮) নামের এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠান।

এরআগে সোমবার (৩ নভেম্বর) বাকেরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ আলমগীর হোসেন মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার মকিমাবাদ সিংহ বাজারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ মামলার বাকি আসামীরা পলাতক রয়েছে।

মোঃ নাঈম হাওলাদার উপজেলার চরাদী ইউনিয়নের হলতা গ্রামের মোঃ মোবারক হাওলাদারের ছেলে। পুলিশ জানায়- পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নাঈম হাওলাদারকে গ্রেফতার করে। তিনি একটি চাঁদাবাজি মামলার আসামী।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, চাঁদাবাজি মামলার আসামী নাঈমকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network