1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড,কোটি টাকার ক্ষতি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড,কোটি টাকার ক্ষতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া নতুনহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ক্ষতিসাধণ হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

৬ নভেম্বর দুপুর আড়াইটার দিকে উজিরপুর উপজেলার গড়িয়া নতুন হাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মালামালসহ ৪টি দোকান ভস্মীভূত হয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে।স্থানীয় লোকজন, উজিরপুর ফায়ার সার্ভিস ও উজিরপুর মডেল থানা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ততক্ষনে ৪টি দোকানে মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় কোটি টাকার ক্ষতি হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, মোশাররফ হোসেনের বিকাশ ও ভ্যারাইটিজ ষ্টোর এর দোকান পুরে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

 

মেহেদী হাসানের ( সিকদার এন্টারপ্রাইজ),স্যানিটারি রড-সিমেন্ট ও হার্ডওয়্যারের দোকান পুরে প্রায় ৪৫ লক্ষ টাকার ক্ষতি হয়।

 

সাখাওয়াত হোসেন এর ফার্মেসি ও ঢেউটিন এর দোকান পুরে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়। আনোয়ার হোসেন খানের ফলের দোকান ও ভ্যারাইটিজ ষ্টোরের দোকান পুরে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এদিকে মেহেদী হাসান জানান বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ৩৮ লক্ষ টাকা লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলো।

 

এ ভয়াভহ অগ্নিকান্ডে তিনি স্বর্বস্ব হারিয়েছেন। ব্যবসায়ীরা ভাড়ার দোকানে ব্যবসা করতো। এছাড়াও ফাষ্ট সিকিউরিটি ব্যাংকে আগুন লেগে ব্যপক ক্ষতি হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network