1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চরকাউয়া ইউনিয়ন বিএনপির বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চরকাউয়া ইউনিয়ন বিএনপির বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোঃ সাদ্দাম হোসেন //বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

 

 

এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।

 

 

মিছিলে নেতৃত্ব দেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক প্রার্থী এ্যাডভোকেট কাজী মোখলেছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

মিছিলটি জিলা স্কুলের মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে এ্যাডভোকেট কাজী মোখলেছুর রহমান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও আমাদের প্রেরণার উৎস।

 

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি, থাকব।

পুরো অনুষ্ঠান জুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, শ্লোগান ও অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network