1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশে আবারো বিপ্লব ঘটবে: এমপি প্রার্থী সরোয়ার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশে আবারো বিপ্লব ঘটবে: এমপি প্রার্থী সরোয়ার

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন-দেশের জনগণ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। স্বৈরাচারদের বলে দিতে চাই, নির্বাচন বানচালের চেষ্টা করলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারো বিপ্লব সৃষ্টি হবে।

 

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন-এখন ঐক্যের সময়। সবাইকে মাঠে থাকতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে হবে।

 

 

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চান, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কেন্দ্রীয় সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওণাকুল ইসলাম টিপু, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস প্রমুখ।

 

সভা শেষে নেতাকর্মীরা বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহন করেন। সবশেষে একটি র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network