1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। শনিবার
(৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এইচ এম মুনীরের নেতৃত্বে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ও থানা প্রশাসনের যৌথ অভিযানে পৌর শহরের বন্দর বাজারের ৪ টি মাংসের দোকানের কারো লাইসেন্স না থাকায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা হলেন মাংস ব্যবসায়ী  মোঃকালাম, মোঃআলম, মোঃজামাল ও  মোঃকালাম মোল্লা।
তাদের বিরুদ্ধে আইন বহির্ভূত ভাবে ব্যবসা পরিচালনা ও গরুর ফিটনেস সার্টিফিকেট না নেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এদিকে  বানারীপাড়া বন্দর বাজারের  মাংস পট্টির ড্রেনে ৭ নভেম্বর (শুক্রবার)  গর্ভবতী গরুর মৃত বাচ্চা পাওয়া গেছে।
এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বানারীপাড়া বন্দর বাজারের ৪ মাংস ব্যবসায়ীর মধ্য থেকে কোন এক ব্যবসায়ী এই ঘৃণিত কাজ করেছে বলে সবার ধারণা ।
তবে সবার সন্দেহের তীর উত্তর পাড় বাজারের সাবেক মাংস ব্যবসায়ী নূরুর দিকে। কারন এর আগে কয়েক বার চোরাই গরু, ছাগল,বিক্রি ও বসন্ত রোগে আক্রান্ত ও  গর্ভবতী গরু জবাই করে জরিমানাসহ একাধিকবার গ্রেফতার হয়ে সে হাজতবাস করেছে। উল্লেখ্য  সম্প্রতি উপজেলার  বিশারকান্দি ইউনিয়ন থেকে তিনটি গরু চুরি হয়।
তার মধ্যে একটি গাভীন (গর্ভবতী) গরু ছিল। এ ব্যপারে nভুক্তভোগী গরুর মালিক উজ্জ্বল গড়াই বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধারণা করা হচ্ছে বন্দর বাজারের মাংস পট্টীর ড্রেনে পাওয়া মৃত বাচ্চাটি  ওই গর্ভবতী গরুর হতে পারে।  বর্তমানে সেই বিতর্কিত মাংস ব্যবসায়ী নূরু বন্দর বাজারে নতুন দোকান ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেছে। অপরদিকে প্রশ্ন থেকেই গেল চোরাই গর্ভবতী (গাভীন) গরু জবাই করে কে বিক্রি করল? সে কি অধরাই রয়ে যাবে?

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network