1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্বপ্নের প্রবাসে যাওয়া হলোনা বরিশালের রাজীবের - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

স্বপ্নের প্রবাসে যাওয়া হলোনা বরিশালের রাজীবের

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : তিন মাস আগে ব্রুনাই থেকে ছুটিতে এসেছিলেন বরিশালের গৌরনদীর যুবক রাজীব হোসেন (৩২)। নয়দিন পর (১৮ নভেম্বর) ব্রুনাই পাড়ি জমানোর কথা ছিলো তার। তবে প্রবাসে যেতে না পারলেও বিদ্যুৎস্পর্শে নিহত হয়ে পাড়ি জমিয়েছেন পরপারে। নিহত রাজীব উপজেলার আশোকাঠী গ্রামের মালেক সরদারের ছেলে।

 

 

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সকালে শখের বসে মাছ ধরার জন্য মোটর দিয়ে পুকুর সেচ দিচ্ছিলেন রাজীব। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।

 

 

 

তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক টিপু সুলতান জানিয়েছেন, ওই যুবককে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। মৃত্যু নিশ্চিতের পর পরিবারের স্বজন তাকে নিয়ে গেছেন।

 

 

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। তবে এবিষয়ে কোন অভিযোগ পেলে তদন্ত করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network