1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে হারতায় সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির সাংগঠনিক সভা  - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে হারতায় সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির সাংগঠনিক সভা 

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমসাময়িক বিষয় ও তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১০ নভেম্বর বিকেল ৪ টায় হারতা স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি,গনমানুষের নেতা বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশে সাংগঠনিক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হারতা ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে  ও হারতা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শিরাজুল ইসলাম ফরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন মৃধা, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান,হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তালুকদার , সাংগঠনিক সম্পাদক মোঃ বাহাদুর মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি মোঃ কালাম হোসেন ফরাজী, হারতা ইউনিয়ন যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার,সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও হারতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম তালুকদার, ছাত্রদলের সভাপতি মোঃ নাঈম খান, কৃষক দলের সদস্য সচিব আয়নাল হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু ও তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করার অনুরোধ করা হয় এবং সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network