1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আইনজীবীদের কটূক্তি : সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদকে আদালতে হাজিরের নির্দেশ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের দুপক্ষের হাতাহাতি রাত পোহালেই বেপরোয়া ছিনতাইকারীরা, ভোরের ঢাকায় ঝরছে প্রাণ বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুল্ক ফাঁকি দিতে পার্টস খুলে ৩ বিলাসবহুল গাড়ি আমদানির চেষ্টা, বন্দরে জব্দ বাবুগঞ্জে নদীগর্ভে বিলীনের পথে বেড়িবাঁধ, বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দুই গ্রামের যোগাযোগ পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গলাচিপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা, ছয় মাস পানিতে ডুবে থাকা সড়ক সংস্কারের দাবি বরগুনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আইনজীবীদের কটূক্তি : সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদকে আদালতে হাজিরের নির্দেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আইনজীবী সমাজকে নিয়ে কটুক্তি করায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৪ (বাবুগঞ্জ-হিজলা) আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

 

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

 

 

মামলার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বিকেল ৩টার দিকে বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজবাহ উদ্দিন ফরহাদ। সেখানে তিনি আইনজীবী সমাজ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বলেন—“ওকালতি যারা করেন তারা টাউট-বাটপার হয়।”তার এমন মন্তব্যে আইনজীবী পেশাজীবী চরম ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বক্তব্যটি ছড়িয়ে পড়লে আইনজীবী সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

 

 

এ ঘটনার পরদিন (৬ নভেম্বর) বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে মেজবাহ উদ্দিন ফরহাদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ারসহ সিনিয়র সদস্যরা বলেন, ফরহাদ একজন রাজনীতিবিদ হয়েও আইনজীবীদের মানহানি করেছেন। তাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে হবে।

 

 

বিতর্কিত বক্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়লে মেজবাহ উদ্দিন ফরহাদ ৭ নভেম্বর বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি ভুল স্বীকার করে বলেন, “আমি কারও প্রতি অবমাননাকর কিছু বলতে চাইনি, ভুলবশত ওই শব্দটি ব্যবহার করেছি, আমি আইনজীবী সমাজের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

 

 

তবে আইনজীবীরা তার এই ক্ষমা প্রার্থনা ‘অসত্য ও কৌশলী’ বলে দাবি করে মামলার পথে হাঁটেন। বাদী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, “একজন সাবেক সংসদ সদস্য হিসেবে ফরহাদের এমন মন্তব্য শুধু আইনজীবী সমাজ নয়, পুরো দেশের পেশাজীবী সম্প্রদায়কে অপমানিত করেছে। তার বক্তব্যে আমরা ক্ষুব্ধ ও মানহানিকর পরিস্থিতির শিকার হয়েছি। তাই আইনের আশ্রয় নিয়েছি।” তিনি আরও জানান, এ মামলার মাধ্যমে সমাজে আইন পেশার মর্যাদা ও শৃঙ্খলা রক্ষার বার্তা যাবে।

 

 

উল্লেখ্য, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। ওই মামলাটি আদর্শের অপেক্ষায় রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network