1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক রূপ-চিকিৎসা সেবায় নতুন মাত্রা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক রূপ-চিকিৎসা সেবায় নতুন মাত্রা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া। সম্প্রতি হাসপাতালটির সার্বিক রূপ পরিবর্তনের পাশাপাশি চিকিৎসা সেবায় এসেছে চোখে পড়ার মতো উন্নতি।হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগ, ল্যাবরেটরি ও প্রসূতি সেবার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বিশেষ করে সিজার (সিজারিয়ান অপারেশন) সেবা নিয়মিতভাবে চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষ এখন স্বল্প খরচে উন্নত চিকিৎসা পাচ্ছেন।

 

 

এছাড়া হাসপাতালটির পরিচ্ছন্নতা, রোগীদের সেবাদান ব্যবস্থাপনা ও চিকিৎসক উপস্থিতি — সবদিক থেকেই এখন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক আধুনিক রূপ লাভ করেছে।

 

 

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহতা জারাব সালেহিন ইনকিলাব এর গৌরনদী প্রতিনিধি-র নিকট জানান, এই হাসপাতালে আগে তেমন সেবা পাওয়া যেত না, গৌরনদী উপজেলাধীন আশপাশের থানা গুলোর ভুক্তভোগী রুগীরাও চিকিৎসা নিতে এসে বর্তমানে সন্তোষ প্রকাশ করেন, এখন পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা পাওয়া যাচ্ছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকভাবে রোগীদের সেবা দিচ্ছেন।

 

 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের উদ্যোগে এই স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যায়ক্রমে আরও আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এতে করে ভবিষ্যতে গৌরনদী উপজেলার মানুষের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network