1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিদেশে পাঠানোর নামে ৩২ লাখ টাকা নিয়ে প্রতারণা, বাবা-ছেলে গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে বিদেশে পাঠানোর নামে ৩২ লাখ টাকা নিয়ে প্রতারণা, বাবা-ছেলে গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে ৩২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা করলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পর্কে তাঁরা পিতা-পুত্র।

 

 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের চুন্নু শরীফের ছেলে রুবেল শরীফকে অনেক আগে সৌদি আরবে পাঠান দালাল ইমরান ভূঁইয়া। এর সূত্রে ধরে দালাল প্রতারক ইমরান ভূঁইয়া রুবেলের আপন দুইভাই রাসেল শরীফ ও রাজিব শরীফকে কানাডায় পাঠানোর জন্য তাঁদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। এরপর রাসেল শরীফ ও রাজিব শরীফকে কানাডায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ২০২৪ সালের ৮ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রতারক ইমরান ভূঁইয়া ও তাঁর বাবা নুরু ভূঁইয়াসহ তাঁদের পরিবারের লোকজন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৩২ লাখ টাকা নেন।

 

 

এ ঘটনায় রাসেল শরীফ বাদী হয়ে চলতি বছরের ১৭ জুলাই আগৈলঝাড়া থানায় নুরু ভূঁইয়া ও তাঁর ছেলে ইমরান ভূঁইয়াসহ ছয়জনকে আসামি করে প্রতারণার মামলা করেন। ওই প্রতারণা মামলার আসামি নুরু ভূঁইয়া ও তাঁর ছেলে মো. নবীন ভূঁইয়াকে আগৈলঝাড়া থানার পুলিশ গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে। পরে তাঁদের বরিশাল আদালতে পাঠানো হয়।

 

 

এ ব্যাপারে মামলার বাদী রাসেল শরীফ বলেন, কানাডায় পাঠানোর কথা বলে ইমরান ও তাঁর বাবা নুরু ভূঁইয়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৩২ লাখ টাকা নিয়ে টালবাহানা করেন। এ বিষয়ে আগৈলঝাড়া থানায় প্রতারণার মামলা করেছি।

 

 

অভিযুক্ত নুরু ভূঁইয়া গ্রেপ্তারের পর তাঁর বাড়ির লোকজন আত্মগোপনে থাকায় তাঁদের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

 

 

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, বিদেশে পাঠানোর কথা বলে বাদীর পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে আসামিরা। তাঁদের বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগে মামলার পরে দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network