1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মোঃ সাদ্দাম হোসেন//বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ নগরীর সোনালী আইসক্রিম মোড় থেকে পলাশপুর ব্রিজ, বউবাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, ওয়ার্ড ও জনবহুল এলাকায় এ গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব ও বরিশালের জনপ্রিয় রাজনৈতিক নেতা এ্যাডভোকেট আবুল কালাম শাহীন। তাঁর সঙ্গে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন।

 

 

গণসংযোগ চলাকালে এ্যাডভোকেট আবুল কালাম শাহীন সাধারণ মানুষের হাতে ৩১ দফার প্রচারপত্র তুলে দেন এবং জনগণের সঙ্গে সরাসরি কথা বলে বিএনপি’র রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকারের বিভিন্ন দিক তুলে ধরেন।

 

 

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে প্রণীত ৩১ দফা হচ্ছে একটি আধুনিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের নীলনকশা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার নিশ্চিত হবে এবং একটি মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠবে।

 

 

নেতাকর্মীরা জানান, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিএনপি’র রাষ্ট্র মেরামত পরিকল্পনা আরও গভীরভাবে পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর। গণসংযোগ কর্মসূচি শেষে এলাকায় লিফলেট বিতরণ, গণশুনানি এবং জনমত সংগ্রহ কার্যক্রমও পরিচালনা করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network