1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট ১৮ নভেম্বর শুরু - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট ১৮ নভেম্বর শুরু

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ডেস্ক প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ফরচুন বরিশালের পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫’।

 

 

আগামী ১৮ নভেম্বর, মঙ্গলবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন হবে।

 

 

এবারের আসরে ৪৮টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৪৮টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।

 

 

শনিবার, ১৫ নভেম্বর, ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান এসব তথ্য জানান।

 

 

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

 

 

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও সদস্যদের কথা মাথায় রেখে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। আমাদের চেষ্টা থাকবে সবাইকে একসাথে নিয়ে উৎসবমূখর পরিবেশে টুর্নামেন্টটি সম্পন্ন করার।

 

 

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, আমরা জাকজমকপূর্ণ এই টুর্নামেন্টটি আয়োজন করছি।

 

 

আমরা আশা করি ক্রিকেট মাঠে এই আনন্দ আয়োজনে সবাই অংশগ্রহণ করবেন। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফরচুন বরিশালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূঁইয়া ও সুমন চৌধুরী।

 

 

উল্লেখ্য, আগামীকাল রোববার (১৬ নভেম্বর, ২০২৫) সকাল ১১টায় ডিআরইউ ক্যান্টিনে টুর্নামেন্টের গ্রুপিং ড্র অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী প্রতিটি দলের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network