1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পুলিশকে কামড় দিয়ে পালাল ছাত্রদল নেতা, আটক ৪ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে পুলিশকে কামড় দিয়ে পালাল ছাত্রদল নেতা, আটক ৪

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে পুলিশকে কামড় দিয়ে পালিয়েছেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার। শুক্রবার (১৪ নভেম্বর) দিনগত রাত দুইটার দিকে নগরীর ভাটারখাল এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় আসামি মাসুমসহ উপস্থিত অন্যান্য ব্যক্তিদের হামলায় লাঠি এবং ছোড়া ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়। ঘটনার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জনকে নামধারী আসামি করে শনিবার কোতয়ালী থানায় মামলা করেছেন টিএসআই মাহাবুব আলম। মামলায় আরও ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গ্রেফতার আসামীরা হলেন- বরিশাল নগরীর ভাটারখাল এলাকার রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার, পালিয়ে যাওয়া মাসুমের স্ত্রী রিমি বেগম, একই এলাকার রিফাত ও শিল্পি আক্তার।

মামলায় উল্লেখ করা হয়েছে- চলতি বছর দায়ের হওয়া একটি মামলা আসামি ছাত্রদল নেতা মাসুম হাওলাদার। তাই পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে ভাটারখাল এলাকায় যায়।

তখন পুলিশের উপস্থিতি দেখে মাসুম ও তার পরিবারের সদস্যরা অতর্কিত হামলা চালায়। এসময় ৬০-৭০ জন ব্যক্তি মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও ইটছুড়ে চালানো হামলায় এসআই নাসিম হোসেন গুরুতরসহ তিন পুলিশ সদস্য আহত হয়।

মাসুম পুলিশের হাতে হাতে কামড় দিয়ে পালিয়ে গেলেও চারজনকে গ্রেফতার করে পুলিশ। ওসি মিজানুর রহমান বলেন, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network