1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জ উপজেলা নির্বাচন : জামায়াতে ইসলামীর তিন পদে প্রার্থীর নাম ঘোষণা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জ উপজেলা নির্বাচন : জামায়াতে ইসলামীর তিন পদে প্রার্থীর নাম ঘোষণা

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলায় তিনটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বরিশাল জেলা জামায়াতের রোকন সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রার্থিতার নাম ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন কেদারপুর ইউনিয়নের সুনামধন্য ব্যক্তি, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ আজিজুর রহমান অলিদ।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকাস্থ বাবুগঞ্জ ফোরামের সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের কৃতিসন্তান ডক্টর আব্দুস সবুর মাতুব্বর।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের চাচাতো ভাইয়ের মেয়ে এবং বাবুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বেপারীর স্ত্রী মাকসুদা আমিন।
জেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য ও দক্ষ নেতৃত্ব নিশ্চিত করতেই এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, মনোনীত প্রার্থীরা জনগণের আস্থা অর্জন করে উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network