1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রবিউলের বোলিং তোপে প্রথম দিনেই অলআউট বরিশাল - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী হামের উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ, শনাক্ত হাজারের বেশি প্রথম গোলের পর কেন কেঁদেছিলেন মেসি! ভোলায় স্বপ্নে জীবিত দেখার দাবিতে দাফনের ১৮ দিন পর কবর খোঁড়া, মেলেনি প্রমাণ বেতাগীর ২৭৮ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ বরিশালে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার বরিশাল বিসিকে অবৈধ পলিথিন উৎপাদন, হুমকির মুখে পরিবেশ বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ

রবিউলের বোলিং তোপে প্রথম দিনেই অলআউট বরিশাল

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

খেলা ডেস্ক : রংপুর বিভাগের পেসার রবিউল হকের তোপে জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরের চতুর্থ রাউন্ডের প্রথম দিনই অলআউট হয়েছে বরিশাল বিভাগ। ৫২.৪ ওভার ব্যাট করে ১৯৬ রানে গুটিয়ে গেছে তারা। রবিউল ২৫ রানে ৫ উইকেট শিকার করেন।

 

 

জবাবে দিন শেষে ২০ ওভার ব্যাট করে ২ উইকেটে ৪৩ রান করেছে রংপুর। ৮ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে পিছিয়ে রংপুর।

 

 

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২২ রানে ২ ওপেনারকে হারায় বরিশাল।

 

 

ওপেনার ইফতিখার হোসেন ইফতিকে ৯ রানে শিকারের পর মিডল অর্ডারে আরও দুই উইকেট নেন রবিউল।

 

 

সালমান হোসেন ইমনকে ২৭ ও শামসুর রহমানকে ৫ রানে আউট করেন তিনি।

 

রবিউলের আঘাতের পর আরেক পেসার মুকিদুল ইসলামের জোড়া শিকারে ১৩৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বরিশাল। তবে এক প্রান্ত আগলে রংপুরের বোলারদের সামনে লড়াই করেছেন তিন নম্বরে নামা ফজলে মাহমুদ।

 

 

৪৭তম ওভারের শুরুতে দলীয় ১৬৬ রানে সপ্তম ফজলে ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেনি বরিশাল। ১৯৬ রানে গুটিয়ে যায় তারা। ১৩টি চারে ১৩৩ বলে ৮০ রান করেন ফজলে।

 

 

বরিশালকে ২শর নীচে দ্রুত গুটিয়ে রাখতে অবদান রাখেন রবিউল ও মুকিদুল। ২৫ রানে রবিউল ৫ এবং মুকিদুল ৪৬ রানে ৩ উইকেট নেন।

 

 

এরপর ব্যাট হাতে নেমে ২৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় রংপুর। আব্দুল্লাহ আল মামুন ১২ ও জাহিদ জাভেদ ২ রানে আউট হন।

 

 

নবিন ইসলাম ২১ ও নাইম ইসলাম ৬ রানে অপরাজিত আছেন। বল হাতে বরিশালের হয়ে ১টি করে উইকেট নেন ইয়াসিন আরাফাত ও রুয়েল মিয়া।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network