1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে গলায় ফাঁস দিয়ে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে গলায় ফাঁস দিয়ে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর আত্মহত্যা

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরেই পরিবারের সবার অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ইভা বেগম (২১)। খবর পেয়ে শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।

 

 

মৃত ইভা বেগম মুলাদী উপজেলার কাচির চর গ্রামের আনোয়ার আকনের মেয়ে ও গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের স্ত্রী। গত পাঁচ মাস পূর্বে ইভা বেগমের বিয়ে হয়।

 

 

 

মৃতের স্বামী নলচিড়া বাজারের মুদি ব্যবসায়ী আক্কাস হাওলাদার বলেন-শনিবার বিকেলে তার স্ত্রী ইভা বেগম বাবার বাড়ি থেকে তাদের বাড়িতে আসেন। পরবর্তীতে ওইদিন দিবাগত রাত সাড়ে সাতটার দিকে স্ত্রীর জন্য নলচিড়া বাজার থেকে তিনি (আক্কাস) চটপটি নিয়ে বাড়িতে আসেন। এসে দেখেন ঘরের মধ্যে তার স্ত্রী ইভা বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তাৎক্ষনিক তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে থানা পুলিশকে খবর দেয়।

 

 

আক্কাস হাওলাদার আরও বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি ইভা বেগমের সাথে অন্য এক ছেলের পরকীয়া সম্পর্ক রয়েছে। ধারনা করা হচ্ছে পরকীয়া প্রেমিকের সাথে অভিমান করেই ইভা আত্মহত্যা করেছে।

 

 

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ রোববার (১৬ নভেম্বর) সকালে মর্গে প্রেরণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network