1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত আদর্শ মানুষ হতে হবে : সান্টু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় শেরেবাংলা ডিগ্রি কলেজে নবীণবরণ অনুষ্ঠানে

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত আদর্শ মানুষ হতে হবে : সান্টু

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রি কলেজে একাদশ ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৬ নভেম্বর) হেমন্তের স্নিগ্ধ সকালে কলেজ মাঠে গর্ভনিংবডির সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীরখ্যাত এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এসময় তিনি বলেন,শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত আদর্শ মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। আজকের নবীণরাই আমাদের আগামীর ভবিষ্যৎ।

 

অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরও সজাগ ও দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, জ্যেষ্ঠ সহ-সভাপতি মঞ্জুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক,পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার প্রমুখ।

 

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাদি,শিক্ষার্থী রাবেয়াতুন্নেছা মিম,নুরজাহান নুজুলা,নাজমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network