1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কর্মবিরতিতে বিএম কলেজের শিক্ষা ক্যাডাররা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

কর্মবিরতিতে বিএম কলেজের শিক্ষা ক্যাডাররা

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ৪৭ জন শিক্ষা ক্যাডারেরা পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। তারা সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন।

 

 

রোববার সকালে কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যনারে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচীর মাধ্যমে কর্মবিরতী শুরু করেন তারা।

 

 

এ সময় শিক্ষা ক্যাডারদের অভিযোগ করে বলেন, পদোন্নতির জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা— সন্তোষজনক এসিআর, বিভাগীয় ও সিনিয়র স্কেল পরীক্ষায় পাস, বুনিয়াদি প্রশিক্ষণ, নথিপত্র—নিয়ম অনুযায়ী সম্পন্ন করা সত্ত্বেও তাদের পদোন্নতির ফাইল বছরের পর বছর ধরে মন্ত্রণালয়ে আটকে রয়েছে। কেউ ছয় বছর, কেউ দশ বছর, আবার কেউ তেরো বছর ধরে প্রভাষক পদে কর্মরত থাকলেও এখনো পদোন্নতি হয়নি।

 

 

তারা আরও বলেন যোগ্য প্রভাষকগণের সহকারী অধ্যপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি না হওয়া পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যনারে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচী চলবে।

 

 

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন  ৪৭ জন শিক্ষা ক্যাডারেরা পদোন্নতির দাবিতে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচী পালন করছেন। তারা সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network