1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে উপজেলা ও পৌর নির্বাচনে জামায়াতের চার প্রার্থীর নাম ঘোষণা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

গৌরনদীতে উপজেলা ও পৌর নির্বাচনে জামায়াতের চার প্রার্থীর নাম ঘোষণা

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আগামী স্থানীয় সরকার নির্বাচনে বরিশালের গৌরনদীতে উপজেলা ও পৌরসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

 

শনিবার (১৫ নভেম্বর) রোকন সম্মেলন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুর জব্বার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।

 

 

এতে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরুকে মনোনীত করা হয়েছে।

 

 

গৌরনদী পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে পৌর জামায়াতে ইসলামীর পৌর শাখার আমীর হাফিজুর রহমানকে মনোনীত করা হয়।

 

 

এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক সাইফুল ইসলাম ও নারী ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা বেগমকে মনোনীত করা হয়েছে।

 

 

অপরদিকে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ঘোষণা করায় গৌরনদীর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেক রাজনৈতিক সচেতন ব্যক্তির মতে, আগে থেকেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করায় ভোটের মাঠ গুছিয়ে নিতে পারবে প্রার্থীরা। ফলে তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়া অনেকটা সহজ হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network