1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শিয়ালের কামড়ে আহত ৫, এলাকাজুড়ে আতঙ্ক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত! নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত : রহমাতুল্লাহ বরিশাল রেঞ্জ ডিআইজি’র সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

শিয়ালের কামড়ে আহত ৫, এলাকাজুড়ে আতঙ্ক

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। উপজেলার এক নং সদর ইউনিয়নে বিরাট ভাটিপাড়া গ্রামে একদিনে শিয়ালের কামড়ে আহত হয়েছে নারী-শিশুসহ পাঁচজন। এতে গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিরাট ভাটিপাড়া কামারবাড়ি গ্রামের আমির হোসেন (২০), আয়েশা বেগম (৩০), তামান্না আক্তার (১০), টুনি (৭) ও অলবস (৪০)।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে ভাটিপাড়া গ্রাম সংলগ্ন নদীর তীরবর্তী এলাকা থেকে একটি শিয়াল বের হয়ে আসে। এসময় শিয়ালটি অস্বাভাবিক আচরণ শুরু করে।

সে প্রথমে দুইটি গরুকে কামড়ায়। পরে নারী-শিশুসহ ওই পাঁচজনকে কামড়িয়ে আহত করে। স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

ভাটিপাড়া গ্রামের ইউপি সদস্য জসিম মিয়া বলেন, ঘটনার পর স্থানীয়রা ওই শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেছিল। কিন্তু ধরতে পারেনি। এর আগেও ওই এলাকায় অনেকেই শিয়ালের ধাওয়া খেয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিয়ালের কামড়ে আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়ে সবাই বাড়ি ফিরে গেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network