1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
খুলনা-বরিশাল বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নেছারাবাদে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি

খুলনা-বরিশাল বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : খুলনা ও বরিশাল বিভাগে ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাগেরহাটসহ ৭ জেলার ১০টি আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি।

 

 

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বাগেরহাটের প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতারা এই কর্মসূচির ঘোষণা করেন। সংবাদ সম্মেলন শেষে দাবি আদায়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে মানবন্ধন করেন তারা।

 

 

এতে খুলনা ও বরিশাল বিভাগে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সদস্যরা অংশ নেয়।

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রূপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।

 

 

তিনি জানান, সড়ক ও মহাসড়কে সরকারি অনুমোদনবিহীন বাস ও ইজিবাইক, মাহেন্দ্রসহ সকল প্রকার থ্রি হুইলার চলাচল বন্ধের নির্দেশনা রয়েছে। অথচ খুলনা ও বরিশাল বিভাগে ১৮টি রুটে এসব যান চলাচল করছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রশাসনের সাথে বৈঠকে করেও অনুমোদন ছাড়া চলাচল করা পরিবহন বন্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

 

 

এই পরিবহন নেতা আরও বলেন, অনুমতি ছাড়া যান চলাচলের কারণে দক্ষিণাঞ্চলের পরিবহন মালিক শ্রমিকরা বিভিন্নভাবে বৈষম্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই আমরা খুলনা বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

এসময় সংবাদ সম্মেলনে বাগেরহাট পরিবহন মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বাগেরহাট রূপসা পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সামাদ মোল্লা, ঝালোকাঠি পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, মহিষপুরা-খুলনা পরিবহন মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, পিরোজপুর পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি অশোক কুমার দাস, রূপসা-বাগেরহাট পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক মো. মহিউদ্দিনসহ দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটের ১০টি পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network