1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, ২ ঘণ্টা পর যান চলাচল শুরু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, ২ ঘণ্টা পর যান চলাচল শুরু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদী এলাকায় ভোররাতে দুর্বৃত্তরা গাছ কেটে ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধের চেষ্টা করেছে। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

 

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

 

 

 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আমগ্রাম এবং কামালদী সেতুর মাঝামাঝি স্থানে সড়কের পাশের একটি বড় গাছ অর্ধেক কাটার পর অন্য একটি গাছে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়।

 

 

খবর পেয়ে টেকেরহাট ফায়ার সার্ভিস, রাজৈর থানা পুলিশ এবং মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ যৌথভাবে কাটা গাছ সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

 

 

টোরহাট ফায়ার সার্ভিসের সাব অফিসার নুরজালাল প্রধান জানান, আমরা খবর পেয়ে ভোর ৫টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ সরানোর কাজ শুরু করি।

 

 

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে রাস্তা পুরোপুরি পরিষ্কার করতে সক্ষম হই।

 

 

মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, রাতের আঁধারে মহাসড়কে গাছ ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমরা দ্রুত গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network