1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে সাবল দিয়ে খুঁচিয়ে নষ্ট করা হয় নির্মানাধীন স্কুলের দেয়াল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

গৌরনদীতে সাবল দিয়ে খুঁচিয়ে নষ্ট করা হয় নির্মানাধীন স্কুলের দেয়াল

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : মিষ্টি খাওয়ার জন্য দাবিকৃত টাকা না দেয়ায় নির্মানাধীন স্কুলের প্লাষ্টার করা দেয়াল লোহার সাবল দিয়ে খুঁচিয়ে ভেঙ্গে ফেলেছে কতিপয় ব্যক্তি।

 

 

পরবর্তীতে নিন্মমানের কাজ হচ্ছে বলে এলাকায় রটিয়ে দেয়া হয়। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামের।

 

 

 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে স্থানীয় একাধিক বাসিন্দারা জানিয়েছেন, অতিসম্প্রতি লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। শুরু থেকেই নিয়মানুযায়ী নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ঠিকাদার।

 

 

তারা আরও জানিয়েছেন-গত দুইদিন পূর্বে কতিপয় যুবক স্কুলের প্লাষ্টার করা দেয়াল লোহার সাবল দিয়ে খুঁচিয়ে নষ্ট করে। পরবর্তীতে তারা নিন্মমানের কাজ হচ্ছে বলে এলাকায় রটিয়ে দেয়।

 

 

স্কুল ভবন নির্মান কাজের ঠিকাদার মো. টিপু বলেন, দরপত্র অনুযায়ী স্কুল নির্মানের কাজ শুরু করা হয়। ভবনে ঢালাইয়ের সময় উপজেলা প্রকৌশলী, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষা অফিসকে অবহিত করে তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে ঢালাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

 

 

তিনি আরও বলেন-কাজের শুরু থেকে স্থানীয় কয়েকজন যুবক তার শ্রমিকদের কাছে মিষ্টি খাওয়ার টাকা দাবি করে আসছে। তাদের দাবিকৃত টাকা না দেয়ায় নির্মানাধীন ভবনের প্লাষ্টার করা দেয়াল লোহার সাবল দিয়ে খুঁচিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

 

 

সার্বিক বিষয়ে গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান জানিয়েছেন, দরপত্র অনুযায়ী স্কুল নির্মানের জন্য শুরুতেই ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। নিন্মমানের কোন নির্মান সামগ্রী থাকলে তা সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে। দরপত্র অনুযায়ী কাজ না করলে বিল দেওয়া হবেনা।

 

 

তিনি আরও বলেন, দেয়াল নষ্ট করার বিষয়টি শুনেছি। নষ্ট করা দেয়াল পূনরায় প্লাষ্টার করে দেয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

 

 

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন-ভবন নির্মান কাজে কোন অভিযোগ থাকলে স্থানীয়রা অভিযোগ দায়ের করতে পারতেন। সেখানে কতিপয় ব্যক্তি অসদ উদ্দেশ্যে লোহার সাবল দিয়ে খুঁচিয়ে নির্মানাধীন সরকারি ভবনের প্লাষ্টার করা দেয়াল নষ্ট করা ঠিক হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network