1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে খাদে বাস, আহত ১৩ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে খাদে বাস, আহত ১৩

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে বেপরোয়া মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশের খাদের মধ্যে পড়েছে যাত্রীবাহী সাকুরার একটি বাস। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশের হলি কেয়ার ক্লিনিকের সন্নিকটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহন দুর্ঘটনাস্থল অতিক্রম করছিলেন।

এ সময় একটি মোটরসাইকেল পার্শ্ববর্তী পকেট রাস্তা থেকে বেপরোয়াভাবে মহাসড়কে ওঠে। তাৎক্ষণিক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদের মধ্যে পড়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিক তিনিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ সাকুরা পরিবহনের আহত ১৩ জন যাত্রীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার টিএসআই রুহুল আমীন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network