1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় জুবায়ের (২১) নামের এক যুবক নিহত ও ২ জান আহত হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত পৌনে সাতটার দিকে দুমকির মাদ্রাসা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

জুবায়ের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কালাম বিশ্বাসের ছেলে। তাঁর বাবা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারী। সে বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

 

 

জানা গেছে, সন্ধ্যার দিকে জুবায়ের নিজ মোটরসাইকেলযোগে উপজেলার পাগলা থেকে দুমকি আসার পথে মাদ্রাসা ব্রীজ এলাকায় প্লাস্টিকের পাইপ বহনকারী অটোরিকশার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

 

মোটরসাইকেলে থাকা অপর গুরুতর আহত জিহাদ(২০) কে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত হাসানকে পটুয়াখালী সরকারি কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

 

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network