1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জের ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য : অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জের ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য : অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

সাইফুল ইসলাম,বাবুগঞ্জ : বরিশালের বাবুগঞ্জের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ এর জ্যেষ্ঠ কন্যা ফাতেমা জোহরা আদিবা অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে Design in Architecture বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে সফলতার সঙ্গে Registered Architect হিসেবে নিবন্ধিত হয়েছেন।

 

 

 

রাজধানীর ঢাকার বসুন্ধরায় অবস্থিত Sunnydale International School-এ ইংরেজি মাধ্যমে এ-লেভেল সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার লক্ষ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও মেধার প্রমাণ রেখে ডিজাইন ইন আর্কিটেকচার বিষয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তীতে নিবন্ধিত আর্কিটেক্ট হিসেবে স্বীকৃতি অর্জন করেন।

 

 

 

ফাতেমা জোহরা আদিবা আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে তিনি একজন বিশ্বসেরা স্থপতি হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনবেন।

 

 

 

মেয়ের এমন অর্জনে গর্বিত পিতা, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

 

 

 

উল্লেখ্য, আবুল কালাম আজাদ বাংলাদেশের একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর প্রতিষ্ঠিত এভারগ্রিন ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড-এ বাবুগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি তিনি তাঁর জন্মস্থান বাবুগঞ্জে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

 

 

এছাড়াও ফাতেমা জোহরা আদিবার মাতা মেহেরুন্নেসা শিরিন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network