1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দীর্ঘ ৯ মাস পর বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির পদে ফিরে এলেন ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

দীর্ঘ ৯ মাস পর বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির পদে ফিরে এলেন ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠু

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

 

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ: দীর্ঘ ৯ মাস পর বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির পদে পুনর্বহাল হলেন বাবুগঞ্জের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠু। শনিবার (২২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

চলতি বছরের ৮ এপ্রিল বরিশালে বালুমহলের দরপত্রকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রসঙ্গ তুলে একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন এবং তাকে পরবর্তী ৬ মাসের জন্য সকল সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২২ নভেম্বর ২০২৫ তারিখ থেকে তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি আবারো বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি পদসহ ছাত্রদলের পূর্বের সব সাংগঠনিক দায়িত্বে বহাল থাকবেন। পাশাপাশি দলের প্রাথমিক সদস্য পদও বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

দীর্ঘ বিরতির পর ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠুর দায়িত্বে ফিরে আসাকে বরিশাল জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ইতিবাচকভাবে দেখছেন বলে জানা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network