1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানের অপেক্ষায় বরিশাল’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানের অপেক্ষায় বরিশাল’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: রক্তদানের অপেক্ষায় বরিশাল (আরওবি) সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, বরিশালে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে এতিম ও অটিস্টিক ১৮০ জন শিশু, কিশোর-কিশোরীসহ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দিনটি মানবিকতা ও সম্প্রীতির আবহ তৈরি করে।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশালের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক মোহাম্মাদ আবু জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এ.কে.এম আক্তাতারুজ্জামান তালুকদার (মামুন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার প্রধান বার্তা সম্পাদক প্রিন্স তালুকদার।

 

 

এছাড়া আরওবি সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ শাহাদাত হোসেন, শুভ আচার্য্য, বায়জিদ হোসেন রনি, মুসা এবং তানজিন নাহার বৃষ্টি উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণবন্ততা যোগ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা আরওবি’র মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

 

দিনব্যাপী অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল খাবার, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন আনন্দ আয়োজন। মানবসেবামূলক এই আয়োজনকে ঘিরে সবার মাঝে ছিল উৎসবমুখরতা। মানবতার সেবায় আরওবি ভবিষ্যতেও রক্তদানের পাশাপাশি সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তারের প্রত্যয় ব্যক্ত করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network