1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ধানক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে হামলা আহত, ২ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ধানক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে হামলা আহত, ২

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ধান ক্ষেতে মুরগী যাওয়াকে কেন্দ্র করে জমির মালিকের হামলায় এক বৃদ্ধসহ দু’জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলামিন (৩৫) ও জাকির ফরাজির (৭০) বাড়ির পাশে থাকা ধানক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে অভিযুক্ত কালাম মোল্লা (৫০) ও তার ছেলে সুমন (২৫) দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

 

হামলায় গুরুতর আহত হন জাকির ফরাজি। তার এক চোখ উপড়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা এছাড়া আলামিনের মাথা ফেটে যায় এবং হাতে ধারালো অস্ত্রের কোপ লাগে।

 

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের ই বাংলা হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

ভুক্তভোগীরা জানায় আমাদের বাড়ির পাশে তাদের ধানক্ষেত থাকায় আমরা আমাদের হাস মুরগী বেধে রাখি, কিন্তু ঘটনার দিন ভুলবসত মুরগী ছুটে গিয়ে তাদের ক্ষেতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে এসে আমাদের হামলা করে বেধড়ক মারধর করে ও কুপিয়ে মারাত্মক জখম করে। আমরা প্রশাসনের কাছে অভিযুক্তদের বিচারের দাবি জানাচ্ছি।

 

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network