1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮ জনে।

মারা যাওয়া খালেদা বেগম (৫০) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার বাসিন্দা ছিলেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ২,১২৬ জন।

তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৯ জন। এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮০ জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,০১৭ জন।
বিভাগজুড়ে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে বরগুনা জেলায়। সেখানে সরকারি হাসপাতালগুলোতে মারা গেছেন ১৫ জন।

জেলায় মোট ভর্তি হয়েছিলেন ৯,৩৩৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯,২৮৩ জন।
এছাড়া পটুয়াখালীতে তিনজন এবং ভোলা ও পিরোজপুর জেলায় একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network