1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ভূমিকম্পে হেলে পড়া ভবনের দায় নিতে চায়না কেউ! - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ভূমিকম্পে হেলে পড়া ভবনের দায় নিতে চায়না কেউ!

  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : দুইদিনে চার দফা ভূমিকম্প হলেও বরিশাল নগরীতে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সোমবার (২৪ নভেম্বর) সকালে দেখা যায় নগরীর বেলতলা এলাকার দুটি ভবন একটি অপরটির ওপর হেলে পড়েছে।

 

 

স্থানীয়রা পাঁচতলা ভবনটি পাশের নবনির্মিত চারতলা ভবনের ওপর হেলে পড়েছে বলে দাবি করলেও পাঁচতলা ভবনের মালিকের দাবি তার ভবন ঠিকই আছে বরং পাশেরটি হেলে পড়েছে। বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেছেন, ঘটনাস্থল পরিদর্শনের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

 

হেলে পড়া ভবনের মালিক মোতালেব মিয়া বলেন, ভবনটির পশ্চিম পাশে কোনো সমস্যা নেই। পূর্ব দিকের অংশটি নতুন ভবনের সাথে লেগে আছে। সিটি করপোরেশনের অনুমোদন অনুযায়ী চারতলা নকশা ছিল, তবে একপাশে একটি ইউনিট পাঁচতলা করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের ভবন নয়: নতুন ভবনটি হেলে পড়েছে।

 

প্রবাসী জহির হাওলাদারের ছেলে ফাকের হাওলাদার দাবি করেন, রবিবার সন্ধ্যায় দেখি পাশের ভবনটির ওপর থেকে হেলে আমাদের ভবনের ওপর এসে পড়েছে। এতে আমাদের সেইফটি ট্যাংকের পাইপ ভেঙে গেছে।

 

 

‎স্থানীয় বাসিন্দা শুভ বলেন, হেলে পড়া ভবনের প্রতিটি তলায় ভাড়াটিয়ারা বসবাস করছেন। পাশের নতুন ভবনটির নির্মাণকাজ চলছে। নিচতলায় শুধু প্রবাসীর পরিবার থাকে।

 

‎এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের স্থপতি সাইদুর রহমান বলেন, বেলতলায় ভবন হেলে পড়ার খবর পেয়েছি। বিষয়টি যাচাই করা হচ্ছে। ‎সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, ভূমিকম্পে বরিশাল মহানগরীতে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। হেলে পড়া ভবনটি পরিদর্শন করে প্রকৃত অবস্থা জানা যাবে।

 

 

এ ব্যাপারে বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, বিষয়টি আমাদের কেউ জানায়নি। এখনি ঘটনাস্থলে যাবো। গিয়ে বলতে পারবো কি কারণে কোন ভবনটি হেলে পড়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network