1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতিকে সংগঠন থেকে অব্যাহতি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতিকে সংগঠন থেকে অব্যাহতি

  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদলের বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

 

তারস্থলে জাতীয়তাবাদী কৃষকদলের বাকেরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

 

জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল উপরোক্ত কমিটি অনুমোদনসহ বাকেরগঞ্জ উপজেলা শাখার দলীয় সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

 

 

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন থেকে দলের অনুমোদন ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ, দলের ভাবমূর্তির বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ সুস্পষ্ট একাধিক অভিযোগের ভিত্তিতে গত ২৩ নভেম্বরের একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী কৃষকদলের বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

 

জেলা কৃষক দলের দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে, দলকে শক্তিশালী ও সুশৃঙ্খল রাখতে সবাইকে দলীয় নীতিমালা মেনে চলতে হবে। কেহই দলের উর্ধ্বে নয়। শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা অব্যাহত থাকবে।

 

 

অপরদিকে জাতীয়তাবাদী কৃষকদলের বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন দলের নেতাকর্মীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network