1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল–৩ আসন চষে বেড়াচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল–৩ আসন চষে বেড়াচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক বরিশাল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। এতে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ও হতাশা দেখা দিয়েছে। প্রার্থী না থাকায় নির্বাচনকেন্দ্রিক কোনো ধারাবাহিক প্রচারণাও চলছে না বিএনপির পক্ষ থেকে।

অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রায় ১০ মাস আগেই এ আসনে দলটির বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের নাম ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি কর্মী–সমর্থকদের নিয়ে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, জামায়াত মনোনীত প্রার্থী জহির উদ্দিন মুহাম্মদ বাবর প্রতিদিন বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন এলাকায় একাধিক উঠান বৈঠক ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি নিয়মিতভাবে স্থানীয় মানুষের খোঁজখবর নিচ্ছেন, সুখে–দুঃখে পাশে আছেন এবং অতীত সরকারের দুঃশাসন থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি বৃহৎ রাজনৈতিক দলের নৈরাজ্যের বিষয় ভোটারদের সামনে তুলে ধরছেন।

তার সঙ্গে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে প্রচারণা চালাচ্ছেন।

সূত্রে আরও জানা গেছে, বিএনপি এখনো প্রার্থী ঘোষণা না করায় দলটির অভ্যন্তরে হতাশা বিরাজ করছে। মাঠে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এসব দলের প্রার্থীরাও ইতোমধ্যে প্রচারণা জোরদার করেছেন। তবে মাঝেমধ্যে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কয়েকজন নেতার নেতৃত্বে শোডাউন দেওয়া হয়।

বরিশাল–৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হলেন উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম—দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি। এবি পার্টির প্রার্থী, দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষেও নিয়মিত প্রচারণা চলছে।

তবে এ আসনে বিএনপি প্রার্থী দিলে পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে এবং প্রতিযোগিতা আরও চ্যালেঞ্জিং হতে পারে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network