1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে সদ্য ঘোষিত কলসকাঠী ইউনিয়ন বিএনপির কমিটিকে ‘পকেট কমিটি’ বলে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে দলের একাংশ। ওই কমিটি বাতিল করে দলের যোগ্য, ত্যাগী, নির্যাতিত ও হামলা-মামলার শিকার নেতাকর্মীদের নিয়ে পুনরায় নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ করেন তারা।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় দলের পদবঞ্চিত নেতাকর্মীরা কলসকাঠী বাজারে এ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে।

 

কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আবুল বাসার বকুলের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী এইচ এম হাসান ইমাম খোকন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী সরোয়ার হাওলাদার, টিপু হাওলাদার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান হাওলাদার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির তালুকদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার, ৮নং ওয়ার্ড বিএনপির হাবিবুর রহমান হাওলাদার প্রমূখ।

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২২ নভেম্বর কলসকাঠী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। দলের যোগ্য, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার ও সদস্য সচিব কামরুজ্জামান মিজান জাতীয় পার্টি ও আওয়ামী ঘরানার নেতাকর্মীদের সমন্বয়ে একটি পকেট কমিটি গঠন করেছে। এমনকি সদ্য ঘোষিত কলসকাঠী ইউনিয়ন কমিটির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অধিকাংশ সদস্যই দলের নিস্ক্রিয় এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক। এতে দলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে একতরফা কমিটি গঠন করা হয়েছে।

 

এমন ‘পকেট কমিটি’ গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা দ্রুত এই কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতা-কর্মীদের পদ দেওয়ার দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network