1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে : বরিশাল জেলা প্রশাসক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে : বরিশাল জেলা প্রশাসক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে বলে জানিয়েছেন বরিশালের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন।

 

 

গতকাল সোমবার উজিরপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও স্থানীয় উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

ডিসি খায়রুল আলম সুমন ওইদিন ভোটকেন্দ্রগুলোর নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন। পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া, তিনি উপজেলার বিভিন্ন সড়ক, আধুনিক অডিটোরিয়াম, কিশোরীর হাইজিন কর্নার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. রোকনুজ্জামান, সহকারী কমিশবার ভূমি মহেশ্বর মন্ডল, বরিশাল নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম রুমি,উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল খালেক মাস্টার, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির শরীফসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network