1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপি কর্মীর দোকান পুড়ে ছাই : সহায়তায় রহমাতুল্লাহ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে বিএনপি কর্মীর দোকান পুড়ে ছাই : সহায়তায় রহমাতুল্লাহ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার ৪ নং শায়েস্তাবাদ ইউনিয়নে বিএনপির একনিষ্ঠ কর্মী মোঃ আইয়ুব ফরাজীর একমাত্র আয়ের উৎস তার ছোট দোকানঘরটি। সম্প্রতি গভীর রাতে ঘাপটি মেরে থাকা দুর্বৃত্তরা, স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে আওয়ামী সন্ত্রাসীরা দোকানটিতে আগুন ধরিয়ে দেয়।
মুহূর্তেই আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়। এতে আইয়ুব ফরাজী তার স্ত্রী-সন্তানসহ চরম বিপদে পড়ে যান।

 

 

ঘটনার পর গতকাল দুপুরে ক্ষতিগ্রস্ত দোকান ঘর পরিদর্শনে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি ঘটনাস্থলে সরেজমিন পরিস্থিতি দেখে আইয়ুব ফরাজীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মীর রুটি-রুজির উপর এমন বর্বর হামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি। পরিদর্শনের সময় শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল কবির ফরহাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, নেতাকর্মী ইলিয়াস আহমেদ, স্থানীয় বিএনপি নেতা মনিরুল ইসলাম, বাদল সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

স্থানীয়রা জানান, আইয়ুব ফরাজীর কোনো শত্রু নেই। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। দোকানঘর পুড়িয়ে দেওয়ায় পরিবারটি এখন মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

 

 

 

ঘটনার পর স্থানীয় বিএনপি নেতারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে পাশে থাকার আশ্বাস দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network