1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার-২ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার-২

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরমোনাই থেকে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) রাত ৮ টার দিকে সদর উপজেলার চরমোনাই গ্রাম থেকে তাদের আটক করা হয়।

 

 

আটককৃতরা হলেন- ওই গ্রামের মৃত আবদুল আলী খানের ছেলে আলমগীর হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত বেল্লাল গাজীর ছেলে জহিরুল গাজী (২৯)।

 

পুলিশ জানান, সোমবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরমোনাই গ্রামে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জহিরুল গাজীর বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

 

 

মাদক বিক্রেতা আলমগীর হোসেনের বিরুদ্ধে এরআগেও তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন- আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা পৃথক দুটি দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network