1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জের আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি রাজধানীতে গ্রেফতার! - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জের আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি রাজধানীতে গ্রেফতার!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে আলোচিত ছাত্রদল নেতা মোঃ রবিউল ইসলাম হত্যা মামলার এজহারভুক্ত ২ নম্বর আসামি মোঃ আমির খান (৩২)-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

পুলিশের একটি সূত্রে জানা গেছে, গোয়েন্দা নজরদারি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আমির খানের অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে মিরপুরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার আমির খান বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর জাহাঁপুর গ্রামের বাসিন্দা এবং খলিল খানের ছেলে।

 

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা—আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সরকারি পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন—গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে শিগগিরই আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত আরও দ্রুত অগ্রসর হবে।

 

ছাত্রদল নেতা রবিউল ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল। মামলার গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network