1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ এবং ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে পে-কমিশনের রিপোর্ট প্রদান এবং ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট চাই”— এমন দাবিসংবলিত ব্যানার নিয়ে কর্মচারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদের মাধ্যমে মাননীয় উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

 

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

 

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন বরকতুল্লাহ শহীদ, আনোয়ার হোসেন, জালাল, কালাম মাঝি, কাবুল দে, হুমায়ুন কবির, আলমগীর হোসেনসহ বাবুগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network