উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি সৈয়দ জলিল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জালাল মল্লিক,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার,মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ মুখতার হোসাইন,বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রভাষক আঃ হালিম হাওলাদার,দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ নাসরুল্লাহ,
উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অভিভাবক সদস্য মোঃ নাসির উদ্দিন শরীফ,বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য মোঃ সপন ফকির,বামরাইল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,অভিভাবক সদস্য মোঃ আজিজুল হাওলাদার,শামসুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সকল শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এসময় প্রধান অতিথি ও অত্র মাদ্রাসার সভাপতি সৈয়দ জলিল মাদ্রাসার সার্বিক খোঁজ খবর নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।